রাজবাড়ীতে বাসচাপায় গরুর বেপারীর মৃত্যু, আহত ২

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব দে সরকার জানান, আমিন বকাউলকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Location :

Kalukhali
পাংশা হাইওয়ে থানা
পাংশা হাইওয়ে থানা |সংগৃহীত

মোখলেছুর রহমান, কালুখালী

রাজবাড়ীর কালুখালীতে বাসচাপায় মো: আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো দুইজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং আহতরা হলেন একই এলাকার রিয়াজ শেখ (৪৮) ও কলম কাজী (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন গরুর বেপারী মোটরসাইকেলে করে কালুখালী পশুহাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে মামুন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিন বকাউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দু’জনকে ফরিদপুর হয়ে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তারা আইসিইউতে চিকিৎসাধীন।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব দে সরকার জানান, আমিন বকাউলকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।