সকলে মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই : সমাজকল্যাণমন্ত্রী

‘কোনো জনগোষ্ঠীকে অবহেলা বা কাউকে বেশি সুবিধা দেয়া, কোনোটাই না করে ‘সবার জন্য সুবিধা’ এই লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।’

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Hakimpur
সার-বীজ ও চাল বিতরণ করছেন সমাজকল্যাণমন্ত্রী
সার-বীজ ও চাল বিতরণ করছেন সমাজকল্যাণমন্ত্রী |নয়া দিগন্ত

সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা সকলে মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। কারণ আমরা সবাই যদি একসাথে ভালো থাকি তাহলেই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকব।’

তিনি বলেন, ‘ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের কথা চিন্তা করে বাজেট ঘোষণা করা হয়েছে।’

শনিবার (২০ জুন) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘কোনো জনগোষ্ঠীকে অবহেলা বা কাউকে বেশি সুবিধা দেয়া, কোনোটাই না করে ‘সবার জন্য সুবিধা’ এই লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলটা কিভাবে দেয়া হবে, সেটিও বাজেটে ঘোষণা করা হয়েছে।’

পরে স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঝে সার-বীজ বিতরণ, দুগ্ধ উৎপাদনকারী খামারিদের মাঝে উপকরণ বিতরণ, গরীব-অসহায় দুস্থ মানুষদের মাঝে চাল বিতরণ এবং ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোনতাসির মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অন্যরা।