দিনাজপুর প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবিতে দিনাজপুরে হেফাজতে ইসলামের উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন হেফাজত ইসলাম জেলার আমির হযরত মাওলানা মতিউর রহমান কাসেমী।
স্মারকলিপিতে বলা হয়, এদেশে সকল ধর্মের শান্তিপূর্ণ সহ অবস্থানের স্বার্থে অবিলম্বে রামমূর্তি অপসারণ করতে হবে। তা নাহলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা সোহরাব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ শোয়াইব, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান, মাওলানা আবুল কাশেম সরকার, মাওলানা মাহমুদুল হাসান সানোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



