চৌগাছায় ইসলামী ব্যাংকের প্রবাসী গ্রাহক ও নারী সুধীদের মতবিনিময়

যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চৌগাছা শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহক ও নারী সুধীজনদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় ইসলামী ব্যাংকের প্রবাসী গ্রাহক ও নারী সুধীদের মতবিনিময়
চৌগাছায় ইসলামী ব্যাংকের প্রবাসী গ্রাহক ও নারী সুধীদের মতবিনিময় |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চৌগাছা শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহক ও নারী সুধীজনদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে চৌগাছা শাখার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক ড. মেসবাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য দেন চৌগাছা কামিল মাদরাসার সাবেক শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা গোলাম মোর্শেদ।

প্রধান আলোচক ছিলেন চৌগাছা কামিল মাদরাসা মসজিদের খতিব মাওলানা মুফতি আলী আকবর। বিশেষ অতিথির বক্তব্য দেন সিংহঝুলী আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন।

গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি মাস্টার রহিদুল ইসলাম খান।

ইসলামী ব্যাংক চৌগাছা শাখার কার্যক্রম, গ্রাহকসেবা এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন শাখার ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, সুধীজন এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং ইসলামী ব্যাংকিংয়ের সেবা আরো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় গ্রাহকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গুরুত্বসহকারে শোনে ব্যাংক কর্তৃপক্ষ এবং উন্নত ও যুগোপযোগী সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে।