সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৩৯তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাকাডেমিক কাউন্সিল চেয়ারম্যান ও লিডিং ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এতে লিডিং ইউনিভার্সিটির স্প্রিং ২০২৫, সামার ২০২৫ ও ফল ২০২৫ সেমিস্টারের রেজাল্ট অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ট্রাস্টি বোর্ড মনোনীত সদস্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দিন, ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান, সিন্ডিকেট মনোনীত সদস্য অধ্যাপক ড. মো: ইকবাল, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রেজাউল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অ্যাকাডেমিক কাউন্সিল সদস্য সচিব মো: মফিজুল ইসলাম।



