সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণ করবে বিএনপি সরকার

‘প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রতিটি ঘর হবে খেলোয়াড় তৈরির কারখানা। মাদক নির্মূল করতে হলে প্রতিটি খেলার মাঠ উন্মুক্ত করতে হবে। এজন্য যুবকদের খেলার মাঠমুখী করতে কাজ শুরু করেছে বিএনপি সরকার।’

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুর ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
লালপুর ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল |নয়া দিগন্ত

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রতিটি ঘর হবে খেলোয়াড় তৈরির কারখানা। মাদক নির্মূল করতে হলে প্রতিটি খেলার মাঠ উন্মুক্ত করতে হবে। এজন্য যুবকদের খেলার মাঠমুখী করতে কাজ শুরু করেছে বিএনপি সরকার। এজন্য সংশ্লিষ্টদের সরকারকে সহযোগিতা দিতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার ৫ জুন সন্ধ্যায় লালপুর ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে ক্লেমন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ কালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: বরকতউল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রকার ভারপ্রাপ্ত (ওসি )কর্মকর্তা শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুনর রশিদ পাপ্পু, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সিদ্দিক আলী মিষ্টু গোপালপুর সাবেক মেয়র বিএনপি নেতা নজরুল ইসলাম মোলাম প্রমুখ।

এরপর শুক্রবার রাতে তিনি লালপুর বাজার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বণিক সমিতির আয়োজনে একটি পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী।