লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫-এ শিবরাম আদর্শ পাবলিক স্কুল। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয়া ১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুলে এবং ৪৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
ফল প্রকাশের পর বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবির ও সাফিন আহমেদ কাব্যসহ অভিভাবকরা এ অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক যত্ন ও নিরলস প্রচেষ্টাকে কৃতিত্ব দেন।
বিদ্যালয়ের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ ও সভাপতি আমিনুর ইসলাম জানান, সঠিক পরিকল্পনা, মানসম্মত শিক্ষা ও নিয়মিত পরিচর্যার কারণেই এ ফল সম্ভব হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম ফারুক বলেন, শিবরাম আদর্শ পাবলিক স্কুলের এ ফল নিঃসন্দেহে প্রশংসনীয় এবং পুরো জেলার জন্য গর্বের বিষয়।



