ফেনীতে ভারতীয় গাঁজাসহ সিএনজি অটোরিকশা জব্দ

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে ভারতীয় গাঁজাসহ সিএনজি অটোরিকশা জব্দ
ফেনীতে ভারতীয় গাঁজাসহ সিএনজি অটোরিকশা জব্দ |ছবি : নয়া দিগন্ত

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি জব্দ করা হয়। অভিযান টের পেয়ে চোরাকারীরা পালিয়ে যায়। জব্দ মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।