মুহাম্মদ শাহজাহান

সততা ও দায়িত্ববোধই কল্যাণমুখী সমাজ বিনির্মাণের প্রধান ভিত্তি

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুসংগঠিত ও জনমুখী কার্যক্রম জোরদার করতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আত্মশুদ্ধি, নৈতিকতা ও আদর্শভিত্তিক জীবন গঠনের বিকল্প নেই। ব্যক্তির চরিত্র, সততা ও দায়িত্ববোধই একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণের প্রধান ভিত্তি।’

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হোটেল সৈকতে আয়োজিত দিনব্যাপী সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুসংগঠিত ও জনমুখী কার্যক্রম জোরদার করতে হবে।’ পরিকল্পিত সাংগঠনিক কার্যক্রম, দক্ষ নেতৃত্ব ও শ্রমিকদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ আরো বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে আরো উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমেদ, মহানগর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দফতর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।