ফ্রিজের সংযোগ থেকে সূত্রপাত

মিরসরাইয়ে আগুনে পুড়ল ৪ বসতঘর

স্থানীয় জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি রেফ্রিজারেটরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চার পরিবারের বসতঘর পুড়ে যায়।

Location :

Chattogram
আগুনে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়
আগুনে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি রেফ্রিজারেটরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বিকট শব্দে আগুন ধরে যায়।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরসরাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামে আব্দুস সালাম সওদাগরের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

আগুনে নজিবুল হক, জয়নাল আবেদীন, নাছির উদ্দিন ও আলা উদ্দিনের পরিবারের বসতঘর পুড়ে যায়।

স্থানীয় জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি রেফ্রিজারেটরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চার পরিবারের বসতঘর পুড়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগুনে চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।