মাধবদীতে সড়ক ও জনপথ প্রকৌশলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একটি চক্র জেল থেকে বের হয়ে অর্থের বিনিময়ে সড়ক বিভাগের কর্মকর্তাদের ব্যবহার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ১২ আগস্ট বাজারের বেশকিছু দোকানপাট ভেঙে দিয়েছে।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রতিবাদে মানববন্ধ করে স্থানীয়রা
ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রতিবাদে মানববন্ধ করে স্থানীয়রা |নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবহার করে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা পাঁচদোনা-ডাংগা সড়কের পাইকারদী বাজারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একটি চক্র জেল থেকে বের হয়ে অর্থের বিনিময়ে সড়ক বিভাগের কর্মকর্তাদের ব্যবহার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ১২ আগস্ট বাজারের বেশকিছু দোকানপাট ভেঙে দিয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মানববন্ধনে বক্তারা সঠিক তদন্তপূর্বক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ব্যবসায়ীদের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ কিছু কর্মকর্তা পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী লোকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাদেরকে বহুতল ভবন তৈরীর মৌখিক অনুমোদন দিয়েছে। এরই ধারাবাহিকতায় সাধারণ ব্যবসায়ীদের কাছেও চাঁদা দাবি করে এ চক্রটি। চাঁদা দিতে রাজি না হওয়ায় এসব ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয়া হয়েছে।

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বী বলেন, সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। পাঁচদোনা থেকে ডাঙ্গা পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। ইতোমধ্যে চিঠি দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য আহ্বান জানানো হয়েছে।