বরগুনার তালতলীতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল, তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল আমিন ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল পিয়াদা, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আফজাল হোসেন, তালতলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ওয়াসিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো: আনিসুর রহমান, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার, তালতলী উপজেলা প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ফয়সাল, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি আবু সিদ্দিক মাস্টার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় দাস।
এ ছাড়া অনুষ্ঠানে তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা মো. ইউসুফ আলী এবং তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণ করে।



