চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ নেতা মো: তছিম উদ্দিন (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) দর্শনা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তছিম উদ্দিন দর্শনা থানার সদাবরী (হাইস্কুলপাড়া) গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোল্যা আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দলটির কার্যক্রমে সহযোগিতা ও সমর্থনের উদ্দেশ্যে অন্যদের সাথে একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও মিছিলসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



