চকরিয়ায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেফতার ৯

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ পৌর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়ায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেফতার ৯
চকরিয়ায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেফতার ৯ |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ পৌর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ মে) গত ২৪ ঘণ্টার অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানার পুলিশের মিডিয়া সেলের দেয়া তথ্যে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে থানার চৌকস পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ অভিযানে পুলিশ অনলাইন জুয়া মামলায় দুইজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, পরোয়ানাভুক্ত চারজন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরো দুইজনসহ নয়জন কে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন আজিজ (২৬), হেলাল উদ্দিন (২২), সরওয়ার আলম (৪০), আনিছুর রহমান, আব্দুল কুদ্দুস, জাফর আলম, আবুল হাসেম, জাহিদ হাসান (২৫) ও রবিউল হাসান (২৬)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানায়, এলাকায় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্যঘের ও ঘোনা দখলকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।