তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন ) দুপুরে উত্তর বড়দল ইউনিয়নের বাদাঘাট বাদাঘাট বাজার সংলগ্ন (অথবা বাংলা বাজার সংলগ্ন) মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাদাঘাট বাজারে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য।