সারাদেশে ধর্ষণ ও শিশু বলাৎকারের অভিযোগে সাভারে বিক্ষোভ

সারাদেশে লাগাতার ধর্ষণ এবং সাভার পৌর এলাকায় মাদরাসার ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সারাদেশে ধর্ষণ ও শিশু বলাৎকারের অভিযোগে সাভারে বিক্ষোভ
সারাদেশে ধর্ষণ ও শিশু বলাৎকারের অভিযোগে সাভারে বিক্ষোভ |নয়া দিগন্ত

সারাদেশে লাগাতার ধর্ষণ এবং সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগ কাশেমীনগর মারকাজুল উলূম আশ-শরীয়্যাহ মাদরাসার ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অদম্য ২৪।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুম্মা বাসস্ট্যান্ডের সাভার মডেল মসজিদের সামনে এ কর্মসূচি পালন করেন।

মসজিদের সামনে সমাবেশে বক্তারা এ সময় বলেন দ্রুত সময়ের মধ্যে সকল ধর্ষক ও বলাৎকারের সাথে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি জানান এবং সকল অভিভাবকদের তাদের শিশুদের প্রতি আরও বেশি যত্নবান হতে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অদম্য ২৪ সাভার উপজেলার আহ্বায়ক মোহাম্মদ তামিম এবং সদস্য সচিব মোহাম্মদ সজিব প্রমুখ।