শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউড়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Location :

Shaistagonj
শায়েস্তাগঞ্জ থানা, হবিগঞ্জ
শায়েস্তাগঞ্জ থানা, হবিগঞ্জ |নয়া দিগন্ত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউড়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশাউড়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।’