দিনাজপুরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পালিত

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র দিনাজপুরের সার্বিক সহযোগিতা ও দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পালিত
দিনাজপুরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পালিত |নয়া দিগন্ত

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র দিনাজপুর এর সার্বিক সহযোগিতা ও দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আয়োজনে রোববার (১৪ জুন) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

হাসপাতালের ব্লাড ব্যাংকের রুমে বিশ্ব রক্ত দাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় সরকারের স্বাস্থ্য ভাবনার প্রশংসা করে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। কেউ যেন মৌলিক স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে রক্তদানের মতো মানবিক কর্মসূচিগুলো আরো বেগবান করা প্রয়োজন।

সম্মানিত অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মো: আসিফ ফেরদৌস।

তিনি বলেন, ‘অপারেশন থিয়েটার, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী বা ক্রনিক রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালন অত্যন্ত জরুরি। আমরা যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে না আসি এবং অন্যকে উদ্বুদ্ধ না করি, তবে জরুরি মুহূর্তে রোগীর জীবন রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’

তিনি আরো উল্লেখ করেন, প্রতি চার মাস পর পর সুস্থ ব্যক্তিরা রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না।

উদাহরণ হিসেবে তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত একজন রক্তদাতা ইতোমধ্যে ৪৩ বার রক্ত দান করেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।