গফরগাঁওয়ে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষাক্ত সাপের ছোবলে আরিফা ইসলাম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষাক্ত সাপের ছোবলে আরিফা ইসলাম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার পাগলা থানাধীন মশাখালি ইউনিয়নের বলদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী প্রতিবন্ধী অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই স্ত্রী আরিফা সিদ্ধ ধানের কাজের পর সন্ধ্যা ৬টার দিকে ঘরে ফ্রিজ খুলে ডিম আনতে গেলে বিষাক্ত সাপ পায়ে ছোবলে দেয়।

প্রথমে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় আরিফার মৃত্যু হয়।