নবাবগঞ্জে যৌথ অভিযানে ২ মাদক কারবারি আটক

অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ এক লাখ ৬৫ হাজার ২২১ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়।

মো: ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
আটক দুই মাদক কারবারি
আটক দুই মাদক কারবারি |নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন আলামতসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিঘীরত্না গ্রামে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— উপজেলার দিঘীরত্না গ্রামের আনছার আলীর ছেলে জামাল হোসেন (৩৮) ও আনেছ আলীর ছেলে গোলাম আজম (২৭)।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ এক লাখ ৬৫ হাজার ২২১ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের জর্দা, মোবাইলফোন, ডিজিটাল ওজন মাপার যন্ত্রসহ মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।