দুর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি সরকারের রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা জরিপ পরিচালনা করে সরকারি-বেসরকারি সহায়তা প্রদান করা হবে বলে এ সময় তিনি আশ্বস্ত করেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এ সরকার জনগণের সরকার। যেকোনো দুর্যোগ মোকাবেলা করতে সকল প্রস্তুতি সরকারের রয়েছে।’

শুক্রবার (১৭ জুলাই) সকালে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের রক্ষা বাঁধের ভাঙ্গন এলাকা কোচপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের ভয়াবহ বন্যাকবলিত চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি উপজেলার মাতামুহুরি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ঘরবাড়ি, ফসল, রাস্তাঘাট ও নদীর ভাঙনসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

বন্যায় কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা জরিপ পরিচালনা করে সরকারি-বেসরকারি সহায়তা প্রদান করা হবে বলে এ সময় তিনি আশ্বস্ত করেন।

চকরিয়া উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ ভয়াবহ বন্যায় আমি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় ঠিক সময়ে আপনাদের পাশে দাঁড়াতে না পারায় আমি ক্ষমা চাচ্ছি। এ এলাকায় মাতামুহুরি নদীর বন্যা আজ নতুন নয়, প্রতিবছর বর্ষা মৌসুমে বন্যা হয়। তবে বন্যার পানি যাতে জমে না থেকে পনি দ্রুত নেমে যায় তার ব্যবস্থা নেয়া হবে।’

আরো বন্যা হতে পারে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের বিএনপির মনোনীত এমপি শামীম আরা স্বপ্ন, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খোকন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার, থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, ফাসিয়াখালীর বিএনপির সভাপতি কুতুব উদ্দিনসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।