সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল

১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান

গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল
সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।

বুধবার (২২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যায় বিমানবন্দর থানার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের নগরীর সুবিদবাজার এলাকায় অনুষ্ঠিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন— বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা সৈয়দ মাজহারুল ইসলাম রিপন ও ফরিদ আহমদ প্রমুখ।

এদিকে বুধবার বিকেলে মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর শেখঘাট এলাকায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

থানা আমির মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান আলী।

বুধবার বাদ মাগরিব জালালাবাদ থানার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট এলাকায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— থানা আমির মাওলানা আলা উদ্দিন, সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবীব, থানা সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, সেক্রেটারি সাইফুল আমীন, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন প্রমুখ।

এদিকে বুধবার বাদ মাগরিব মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের উদ্যোগে খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজারে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদ ও সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।’