আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান বক্তারা।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করছেন ভুক্তভোগী শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ
বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করছেন ভুক্তভোগী শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ।

বুধবার বেলা ১১টার দিকে বাইপাইলে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের আগে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে একটি র‍্যালি করেন। পরে তারা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধনে দাঁড়ান।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান বক্তারা।

শ্রমিক নেতারা বলেন, যথাসময়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধনে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ আক্কাছ আলী সাগর, মাসুদ রানা সুলতান ও মুনসুর আলী এবং ক্লথিং কার্নিভালস লিমিটেডের জিএম জাকির হোসেনসহ কারখানাটির ভুক্তভোগী শ্রমিকরা অংশ নেন।