তিস্তা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

দুপুরে বন্ধুদের সাথে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারে তাৎক্ষণিক তল্লাশি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
তিস্তা নদীর ডিমলা পয়েন্ট
তিস্তা নদীর ডিমলা পয়েন্ট |ফাইল ছবি

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া গ্রামে তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আরমান ইসলাম দোহলপাড়া গ্রামের হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সাথে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারে তাৎক্ষণিক তল্লাশি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খগাখড়িবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৫টা পর্যন্ত ওই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।

সন্ধ্যা ৬টার দিকে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে বলে জানা গেছে।