জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব।’
তিনি বলেন, ‘তারেক রহমান সংস্কারের নামে জাতির সাথে প্রতারণা করছেন। বাংলাদেশের মানুষ এই প্রতারণার বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমে বিএনপির পতন আনবে। আমরা বাংলাশের সংস্কার ও বিচার বাস্তবায়ন করব। টেন্ডারবাজীসহ সকল দুর্নীতি বন্ধ করব।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি, সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ অনেকে।



