নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানান।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে নবাগত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন ভিসি। সাক্ষাৎকালে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

এ সময় ভিসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে নোবিপ্রবির অবদান,

বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেন।

সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোবিপ্রবির তৃতীয়

সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতির এ সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। তার উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে আরো তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।