চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় হিমেল মল্লিক নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার বেলগাছী থেকে তাকে আটক করা হয়।
আটক হিমেল মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার তাল্লু মাস্টারের ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি।
স্থানীয়রা জানান, বেলগাছী এলাকায় হিমেল মল্লিককে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আট করে থানায় নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয়রা বেলগাছী এলাকায় হিমেল মল্লিককে অবরুদ্ধ করে করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



