গফরগাঁওয়ের ‘আদর্শনগর উপজেলা’ প্রস্তাব গ্রহণের খবরে কান্দিপাড়ায় আনন্দ মিছিল

ময়মনসিংহের গফরগাঁওয়ের ‘পাগলা’ নাম বদলে ‘আদর্শনগর’ উপজেলার প্রস্তাব সিদ্ধান্ত গ্রহণ করার খবরে কান্দিপাড়া এলাকায় জনসমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ের ‘আদর্শনগর উপজেলা’ প্রস্তাব গ্রহণের খবরে কান্দিপাড়ায় আনন্দ মিছিল
গফরগাঁওয়ের ‘আদর্শনগর উপজেলা’ প্রস্তাব গ্রহণের খবরে কান্দিপাড়ায় আনন্দ মিছিল |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ের ‘পাগলা’ নাম বদলে ‘আদর্শনগর’ উপজেলার প্রস্তাব সিদ্ধান্ত গ্রহণ করার খবরে কান্দিপাড়া এলাকায় জনসমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় প্রস্তাবিত আদর্শনগর উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ আনন্দ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, যুবসমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি কান্দিপাড়া বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘আদর্শনগর উপজেলা চাই’, ‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক’—সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিনের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম চমক ফকির, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, মিজানুর রহমান পল্টন, আল আমিন জনি, লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইয়াসিন খান, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কান্দিপাড়া বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান সুজন, পাগলা থানা জাসাসের আহ্বায়ক নাসির উদ্দীন এবং আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়িত হলে এ অঞ্চল উন্নয়ন, সুশাসন ও আধুনিক প্রশাসনিক সেবার এক নতুন যুগে প্রবেশ করবে।

বক্তারা আরো বলেন, ‘আদর্শনগর’ উপজেলা শুধু একটি প্রশাসনিক কাঠামো নয়; এটি এ অঞ্চলের মানুষের আত্মমর্যাদা, উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ সমৃদ্ধির প্রতীক। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বক্তারা এ মহতী উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী শাহে আলম এবং গফরগাঁও উপজেলার সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রসঙ্গত, গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে দক্ষিণাঞ্চলের পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে দীর্ঘদিন ধরে পৃথক উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

এরই প্রেক্ষিতে উপজেলার উস্থি, লংগাইর, পাঁচবাগ, পাইথল, দত্তেরবাজার, মশাখালী, নিগুয়ারি ও টাংগাব ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া চলমান। উস্থি ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় উপজেলা সদর স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, উপজেলার জনসংখ্যা হবে ২ লাখ ৩১ হাজার ৩০১ জন এবং আয়তন ২৩৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার।