আনোয়ারায় বর্জ্য খালে ফেলায় বনফুল এগ্রোকে ৫০ হাজার টাকা জরিমানা

অভিযানকালে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি থেকে কারখানা ও গরুর বর্জ্য এবং বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে অপসারণের বিষয়টি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এতে পরিবেশ দূষণের পাশাপাশি খালের পানি অপরিষ্কার হচ্ছে বলে জানানো হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় কারখানা ও গরুর বর্জ্য এবং বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলায় বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।

অভিযানকালে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি থেকে কারখানা ও গরুর বর্জ্য এবং বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে অপসারণের বিষয়টি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এতে পরিবেশ দূষণের পাশাপাশি খালের পানি অপরিষ্কার হচ্ছে বলে জানানো হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সাথে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, ‘জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।’