হাইকোর্টের আদেশে চুয়াডাঙ্গার দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ও বেলগাছী ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই চেয়ারম্যানকে হাইকোর্টের আদেশের পর স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
হাইকোর্টের আদেশে চুয়াডাঙ্গার দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
হাইকোর্টের আদেশে চুয়াডাঙ্গার দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ও বেলগাছী ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই চেয়ারম্যানকে হাইকোর্টের আদেশের পর স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এ সংক্রান্ত উপজেলা প্রশাসনের একটি অফিস আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৩৯৫০/২০২৬ ও ৩৯৫১/২০২৬-এ দেয়া আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেয়া সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে।

এর ফলে জেহালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবীব এবং বেলগাছী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলীর ওপর অর্পিত পূর্ণ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। একই আদেশে জেহালা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো: সিলন আলী এবং বেলগাছী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো: মাহামুদুল হাসানকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক আদেশে দুই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের পরিবর্তে প্যানেল চেয়ারম্যানদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেয়া হয়েছিল। পরে ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করা হয়। আদালতের নির্দেশনার পর উপজেলা প্রশাসন নির্বাচিত চেয়ারম্যানদের পুনর্বহালের এই আদেশ জারি করে।