বাগেরহাটে সমাবেশে বক্তারা

জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়বে এনসিপি

জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করা হচ্ছে।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
বাগেরহাটে সমাবেশে এনসিপি নেতৃবৃন্দ
বাগেরহাটে সমাবেশে এনসিপি নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করা হচ্ছে। আগামীতে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে, ইনশাআল্লাহ—এই বক্তব্য দেন বাগেরহাটের সমাবেশে এনসিপি নেতৃবৃন্দ।

বুধবার (২২ জুলাই) বিকাল ৪টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এনসিপি আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসনাত আব্দুল্লাহ, এমপি।

সভায় আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা আক্তার মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল, বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে দলটি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে বলেও তারা উল্লেখ করেন।