সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মরহুম ক্বারী সাইফুদ্দীন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ইউনিয়ন জামায়াতের মরহুম সব নেতা-কর্মীর মাগফেরাতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমির আতাউর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম নেতাদের স্মৃতিচারণ ও তাদের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী সমাজ সেবক আব্দুর রউফ, সমাজসেবক আরশ আলী, জামায়াত নেতা মাওলানা আইয়ুব আলী, খলিলুর রহমান, মো: কাছিম আলী, মাস্টার আজিজুর রহমান অলিল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মরহুম ক্বারী সাইফুদ্দীন আহমদের ছোট ভাই মফিজুর রহমান।
নরসিংপুরের দারুল ইহসান মডেল মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ নজরুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান মাওলানা ফয়সল আহমদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।
উল্লেখ্য, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের সাবেক নেতা ও সমাজ সেবক মরহুম ক্বারী সাইফুদ্দীন আহমেদ ২০২৫ সালের ১২ জুলাই সৌদি আরব মারা যান। তিনি একজন সফল ব্যবসায়ী, সমাজ সেবক ও দাতা ছিলেন।
অনুষ্ঠানে নরসিংপুর ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীসহ নরসিংপুর গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক মানুষ অংশ নেন।


