মাদারগঞ্জে অভিযান : নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

Location :

Madarganj
মাদারগঞ্জে অভিযান : নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
মাদারগঞ্জে অভিযান : নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। দেশীয় মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকার জামাই বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল মজুত থাকার তথ্যের সত্যতা পাওয়া যায়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানে রফিকুল ইসলাম (বালিস্টর) নামে এক ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালিয়ে ৯৩টি বস্তায় রাখা মোট ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া জালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৬ হাজার টাকা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জামাই বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে এসব নিষিদ্ধ জালের কেনাবেচা চলছিল। এসব জাল ব্যবহার করে নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নির্বিচারে পোনা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করা হচ্ছিল। ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়ছিল।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। অবৈধ জাল বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিধি মোতাবেক ধ্বংস করা হবে।’