ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালি

আগামী ১২ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এ উৎসবে নিজেদেরকে শামিল করতে ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালি
ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালি |নয়া দিগন্ত

আগামী ১২ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এ উৎসবে নিজেদেরকে শামিল করতে ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এ বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়।

র‌্যালিতে ১০০ ফুট দীর্ঘ পতাকা, ছোট-বড়, মাঝারি পতাকা, ব্যানার-ফেস্টুন, ব্যান্ড পার্টি, ভেঁপু-বাঁশি, মাইক একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে।

র‌্যালিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে শুরু হয়ে চৌরাস্তা, স্বর্ণকারপট্টি, আমতলা, কালিবাড়ি হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বড় মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের স্লোগান ও আনন্দ উদযাপনের মাধ্যমে পুরো শহর মাতিয়ে তোলে।

র‌্যালিতে ঠাকুরগাঁও জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য আরমান হোসেন সোহেল, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত আলী রনি, আরাফাত হোসেন সাগর, আরমান হোসেন তারেক, মিঠুন হাসান, আসাদুজ্জামান শামিম, জুবায়ের আকাশ, শুভ, আতাউর রহমান, মাহিসহ শতাধিক ভক্ত-সমর্থক অংশ নেন।