মিরসরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সামাজিক সংগঠন ‘আলোকিত সমাজকল্যাণ যুবসঙ্ঘ’ ও ‘কিশোর স্পোর্টিং যুবসঙ্ঘ’-কে মোট ৭৫০টি এবং মিরসরাই পৌরসভাকে ২০০টি চারা প্রদান করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে মিরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ, মিরসরাই পৌরসভা, ভূমি অফিসসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। একইসাথে বনবিভাগের সরবরাহকৃত এক হাজার চারা বিতরণ ও রোপণ করা হয়। এসব চারার মধ্যে বনজ, ফলজ, ওষুধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

এ সময় সামাজিক সংগঠন ‘আলোকিত সমাজকল্যাণ যুবসঙ্ঘ’ ও ‘কিশোর স্পোর্টিং যুবসঙ্ঘ’-কে মোট ৭৫০টি এবং মিরসরাই পৌরসভাকে ২০০টি চারা প্রদান করা হয়। এসব চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, মাঠ ও জনগুরুত্বপূর্ণ স্থানে রোপণ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূঁমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাদী হাসানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।