গফরগাঁওয়ে জুলাই শহীদ কবিরের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

স্বদেশ হাসপাতালের পক্ষ থেকে শহীদ কবিরের বাবা-মাকে আজীবন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ঘোষণা দেয়া হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
জুলাই শহীদ কবিরের কবর জিয়ারত করছেন জামায়াত নেতৃবৃন্দ
জুলাই শহীদ কবিরের কবর জিয়ারত করছেন জামায়াত নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহীদ কবিরের দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করেছেন নেতৃবৃন্দ। এ সময় শহীদের পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করেন তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়ায় সলপুনিয়া গ্রামে গিয়ে জুলাই শহীদ কবিরের কবর জিয়ারত করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ডা: শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান পাঠান।

এছাড়াও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: এমদাদুল হক, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হিরাসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ কবিরের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়া দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। শহীদ কবিরের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

এ সময় স্বদেশ হাসপাতালের পক্ষ থেকে শহীদ কবিরের বাবা-মাকে আজীবন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ঘোষণা দেয়া হয়।