শিশুশিক্ষার্থীদের সাথে গল্পে মাতলেন শিক্ষা অফিসার!

শিক্ষা অফিসার প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন।

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এসে শিশুশিক্ষার্থীদের সাথে গল্পে মাতলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এসে শিশুশিক্ষার্থীদের সাথে গল্পে মাতলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার |নয়া দিগন্ত

শিশুশিক্ষার্থীদের সাথে গল্প, কুশল বিনিময় ও আনন্দঘন সময় কাটিয়ে তাদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করলেন পটুয়াখালীর দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ‘মেয়াসাব ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি’ পরিদর্শনে আসেন শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শিক্ষা অফিসার শিশুশিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ পরিবেশে কথা বলেন। তাদের পড়াশোনা, দৈনন্দিন জীবন ও বিভিন্ন বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও আনন্দের সাথে শিক্ষা অফিসারের সাথে গল্পে মেতে ওঠে। এ সময় শ্রেণিকক্ষে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষা অফিসার প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন।

এ সময় মেয়াসাব ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির উপদেষ্টা মন্ডলীর সভাপতি সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মৃধা ফিরোজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: কামরুল ইসলামসহ শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিক্ষা অফিসারের এমন আন্তরিক ও বন্ধুসুলভ আচরণে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।