রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

ভ্যানের ব্যাটারি চার্জ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
মৃত মান্নান ফকির
মৃত মান্নান ফকির |নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিতভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রব তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তার স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান ফকির পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি শ্বশুরবাড়ি খোর্দ্দরামদিয়া গ্রামে পরিবারসহ বসবাস করতেন। রাতে ভ্যানের ব্যাটারি চার্জ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়।