সংসদে সিলেটের মধ্যে আমি সবচেয়ে বেশি ফ্লোর পেয়েছি : শওকতুল ইসলাম

‘বৃহত্তর সিলেটের মধ্যে আমি সংসদে বেশী ফ্লোর পেয়েছি। কুলাউড়ার উন্নয়নে আমি বেশি ভূমিকা রাখতে পারছি। অতীতে কুলাউড়ায় বাঘা বাঘা এমপি ছিলেন, কিন্ত রাস্তাঘাটের কোনো পরিবর্তন হয়নি। স্বাধীনতার ৫৫ বছরে কুলাউড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।’

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শওকতুল ইসলাম
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শওকতুল ইসলাম |নয়া দিগন্ত

কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম শকু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট হ্রদরোগ বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ ইকবাল আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: নাজমুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজর সাবেক অধ্যক্ষ আতাউর রহমান চন্দন, ব্যবসায়ী শেলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মো: শওকতুল ইসলাম বলেন, ‘বৃহত্তর সিলেটের মধ্যে আমি সংসদে বেশী ফ্লোর পেয়েছি। কুলাউড়ার উন্নয়নে আমি বেশি ভূমিকা রাখতে পারছি।’

তিনি বলেন, ‘অতীতে কুলাউড়ায় বাঘা বাঘা এমপি ছিলেন, কিন্ত রাস্তাঘাটের কোনো পরিবর্তন হয়নি। স্বাধীনতার ৫৫ বছরে কুলাউড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।’

তিনি বলেন, ‘আমি রাস্তাঘাটের উন্নয়নকে অধিক গুরুত্ব দিচ্ছি। আগামী ৫ বছরে কুলাউড়াকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করব ইনশাআল্লাহ।

এমপি বলেন, ‘সিলেট বিভাগের স্বনামধন্য ডাক্তারগণের সমন্বয়ে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারটিতে আমার গরীব জনগন যাতে সহজলভ্য চিকিৎসা পায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের পূর্বে শওকতুল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন।

এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ডাক্তারসহ সমাজের বিভিন্নস্থরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।