শীর্ষ মাদককারবারি কবুতর ইব্রাহিম ১ হাজার পিস ইয়াবাসহ আটক

দীর্ঘদিন ধরেই ইব্রাহিমের গতিবিধির ওপর নজর রাখছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ইয়াবা চালান নিয়ে বরগুনার পথে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে আটক করা হয় তাকে।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
আটক কবুতর ইব্রাহিম
আটক কবুতর ইব্রাহিম |নয়া দিগন্ত

বরগুনায় এক হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছেন শীর্ষ মাদককারবারি ইব্রাহিম খলিল ওরফে কবুতর ইব্রাহিম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরগুনা বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আসা গ্রিন ভিউ বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের ছত্তার বয়াতীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ইব্রাহিমের গতিবিধির ওপর নজর রাখছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ইয়াবা চালান নিয়ে বরগুনার পথে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে আটক করা হয় তাকে। এ সময় তল্লাশি করে তার ব্যাগ থেকে কয়েকটি চিপসের প্যাকেটের মধ্যে থেকে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো: হামিমুর রশীদ বলেন, ‘আটককৃত ইব্রাহিম জেলার শীর্ষ মাদককারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।’

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে হাজতে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।