ভিডিও ভাইরাল

আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি : কুমিল্লার পুলিশ সুপার

তার বক্তব্যকে কেন্দ্র করে সভায় উপস্থিতদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। পুলিশ সুপারের বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
পুলিশ সুপারের বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়
পুলিশ সুপারের বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় |নয়া দিগন্ত

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান বলেছেন, ‘ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়।’

তার এ বক্তব্যকে কেন্দ্র করে সভায় উপস্থিতদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। পুলিশ সুপারের বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করে বলেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এর জবাবে পুলিশ সুপার বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। একটি বাহিনী সম্পর্কে এভাবে কথা বলা যায় না। আপনি যখন কোনো সভায় বক্তব্য দেবেন, তখন তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলবেন।’

পরে আবার বক্তব্যে ফখরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা তথ্য দিলেও পুলিশ গ্রেফতার করছে না।’

জবাবে পুলিশ সুপার বলেন, ‘আপনারা নিজেদের শত্রুকেও এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বলা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর দেশে কার্যত কোনো পুলিশ ছিল না। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। এখনো পুলিশে ফ্যাসিস্ট সরকারের সময়ের লোকজন রয়েছে। গত ১৭ বছরে বিভিন্ন বিভাগকে দুর্বল করে দেয়া হয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে। একটি শিশুরও খাওয়া শিখতে ৯-১০ মাস সময় লাগে।’

আলোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।