রাণীনগরে ছিনতাই মামলার আসামিসহ গ্রেফতার ৩

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাই মামলার একজন আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
রাণীনগর থানা, নওগাঁ
রাণীনগর থানা, নওগাঁ |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাই মামলার একজন আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের রোববার (৭ জুন) আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় ব্যবসায়ীদের পথরোধ করে ও মারধর করে নগদটাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

দায়েরকৃত মামলার প্রাথমিক তদন্তে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভড়া গ্রামের আলেফ হোসেনের ছেলে মিঠু হোসেনের (৩৪) নাম ওঠে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার কচুয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ইনছার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৮) ও জেমস আহম্মেদ (২৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা মারপিট মামলার আসামি ছিল। তাদের রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।