ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুপুরে আব্দুল্লাহ বাড়িতেই ছিল। পরিবারের সদস্যদের অগোচরে কখন সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়, তা কেউ টের পাননি। পরে তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

Location :

Brahmanpara
ব্রাহ্মণপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, কুমিল্লা
ব্রাহ্মণপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, কুমিল্লা |নয়া দিগন্ত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ ডগ্রাপাড়া গ্রামের রেজাউলের ছেলে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দুপুরে আব্দুল্লাহ বাড়িতেই ছিল। পরিবারের সদস্যদের অগোচরে কখন সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়, তা কেউ টের পাননি। পরে তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা পুকুরে তাকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।

তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে স্বজনেরা দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাজমুস সাকিব বলেন, পানিতে পড়ে যাওয়া অবস্থায় স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।