মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মুহাম্মদুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুহাম্মদুল্লাহ ডাইয়ারচর গ্রামের হাফেজ মাওলানা কামাল হোসাইনের ছোট ছেলে। কামাল হোসাইন একটি স্থানীয় আলীয়া মাদরাসার ইংরেজি শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মুহাম্মদুল্লাহ সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



