খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরীর শিববাড়ী মোড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার, কেডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ পুষ্পমাল্য অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহীদ শেখ মো: সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান ও মহানগর জামায়তে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান।
খুলনা সিটি করপোরেশন বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ শেখ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান।
খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আমির মাহফুজুর রহমান সোনাডাঙ্গাস্থ বসুপাড়া কবরস্থানে শহীদ সাকিব রায়হানের বাবা শেখ মো: আজিজুর রহমানসহ নেতৃবৃন্দকে নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। তার সাথে ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা শাহরুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মো: জাহিদুর রহমান নাঈম, ডা: আবুল খায়ের প্রমুখ।



