মাগুরায় ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সরকারি কলেজ রোডের মাগুরা ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ইসলামী ব্যাংক ফোরাম সদস্যরা।
ইসলামী ব্যাংক ফোরাম মাগুরা শাখার সভাপতি খাইরুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ করায় ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। সেই সাথে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের অনাস্থা তৈরি হয়। ফলে এই আন্দোলনে নেমেছে বাংকের সাধারণ গ্রাহক।
পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এস আলম গ্রুপের নিয়োগ দেয়া কর্মকর্তাদের অপসারণের দাবি জানান বিক্ষোভকারীরা।
বক্তারা আরো বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক সুনামের সাথে বাংলাদেশের উন্নয়নের ভূমিকা রেখে আসছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে তাদের ভূমিকা অনন্য।
পার্শ্ববর্তী দেশের কথা উল্লেখ করে বক্তারা আরো বলেন, আমাদের দেশে বড় আয়ের উৎস এবং বড় খাত গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরটিকেই তারা ধ্বংস করতে চায়। যার ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকরা এই ব্যাংকের প্রতি আস্থা হারিয়েছে। ফলে সারাদেশের মতো মাগুরাতেও গ্রাহক ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।



