তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে কাজ করছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা : সাইফুল

ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীরা মাঠে দেশ গঠনে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা |নয়া দিগন্ত

সকল গুপ্ত ও সুপ্ত শক্তির ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীরা মাঠে দেশ গঠনে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাপূর্ব সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ মিনার থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের স্লোগানে মুখরিত করেন পুরো উপজেলা। হিজড়া জনগোষ্ঠীকেও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রায় অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর এ ধরনের কোনো উৎসব পালন করতে পারেননি তারা। এখন শুধু উৎসব নয়, তার সাথে দেশ গড়ার প্রতিশ্রুতিও তাদের।

আর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আবু সাঈদের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে।

এর আগে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পলাশ চৌধুরীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।