ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সরকারের ভালো কাজের পাশাপাশি, অন্যায়-অনিয়মও তুলে ধরতে হবে : আবু সালেহ আকন

তিনি বলেন, গণতন্ত্রকে কেউ হত্যা করতে চাইলে প্রথমে গণমাধ্যমের গলা চেপে ধরে। সাগর-রুনিসহ অতীতে হত্যাকাণ্ডের শিকার হওয়া কোনো সাংবাদিকেরই আমরা সুষ্ঠু বিচার পাইনি। তাই সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Chandpur
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন |নয়া দিগন্ত

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেছেন, অতীতে সাংবাদিকরাই সরকারকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দিয়েছিল, যার ফলে অনেক সাংবাদিককে জেলে যেতে হয়েছে এবং অনেককে দেশ ছাড়তে হয়েছে। সুতরাং, সরকারের ভালো কাজের সংবাদ প্রচারের পাশাপাশি, অন্যায়-অনিয়মও সাহসের সাথে তুলে ধরতে হবে।

শনিবার (১৮ জুলাই) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সালেহ আকন বলেন, আমরা চাই নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত হোক কে সাংবাদিক, আর কে সাংবাদিক নন। সেই জন্য আমরা সরকারকে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব দিয়েছি।

তিনি বলেন, গণতন্ত্রকে কেউ হত্যা করতে চাইলে প্রথমে গণমাধ্যমের গলা চেপে ধরে। সাগর-রুনিসহ অতীতে হত্যাকাণ্ডের শিকার হওয়া কোনো সাংবাদিকেরই আমরা সুষ্ঠু বিচার পাইনি। তাই সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দীন আরিফ, ডিআরইউর দফতর সম্পাদক রাশিম মোল্লা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মাছুম বিল্লাহ, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।