ডুমুরিয়ায় যুবকের লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে আবুল কাশেম সরদার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

Location :

Dumuria
ডুমুরিয়া থানা,খুলনা
ডুমুরিয়া থানা,খুলনা |নয়া দিগন্ত

খুলনার ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে আবুল কাশেম সরদার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের সোহরাব সরদারের ছেলে আবুল কাশেম সরদার (২৮)। দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং আগে থেকেই নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশে খবর দেন। ওই সময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আবুল কাশেমের লাশ উদ্ধার করে।

ডুমুরিয়া থানা পুলিশের ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, নিহত আবুল কাশেমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।