বরেণ্য কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার বলেছেন, ‘প্রেমিকা, স্ত্রী, পিতা, মাতা, ভাই, বোন, শিক্ষক-ছাত্রসহ সবার জীবনে নজরুল চর্চা অপরিহার্য। বর্তমান সরকার যেমন নজরুল বর্ষ পালন করছে, তেমনি নজরুল ইসলামকে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানাচ্ছি।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাবিরুজ্জামান চুমকি ও ট্রেইনার রায়হানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের রংপুর অফিস প্রধান সরকার মাজহারুল মান্নান।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন, উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।



